জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১:১৫:৪৭ অনলাইন সংস্করণ

‎কপোতাক্ষ টাইমস ডেক্স :

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে, রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

‎অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতে সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতের রাজনৈতিক সম্পর্ক খুব যে খারাপ হয়ে গেছে তা নয়। তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাভাবিক না হয়।’

‎সূত্র: কালবেলা

আরও খবর