প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১১:৫৮:৪০ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারী কলেজ কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে থানা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এস কে ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী, সদস্য সচিব কামরুল ইসলাম, সরকারী কলেজ ছাত্র দলের সভাপতি রিপন ইসলাম, ছাত্রনেতা মনিরুল ইসলাম, সোহাগ হোসেন, নাইমুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, আবু জাফর, সিদ্দিকুর রহমান, রিপন খান, কাইয়ুম হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।

















