প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ , ১:২০:০৫ অনলাইন সংস্করণ
কপোতাক্ষ টাইমস ডেক্সঃ
সাতক্ষীরার তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সন্মানে অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) তালা সরকারি কলেজ মাঠে তালা থানা শিবিরের সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে ও তালা সরকারী কলেজ শাখার সভাপতি এস এম মুরাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আঃ রহিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শাখার অফিস সম্পাদক জি এম নাহিদ হাসান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সেক্রেটারি মোঃ শাহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান, কলেজ সেক্রেটারি রাকিব ইসলাম লিমন, তালা সদর ইউনিয়ন সভাপতি মাহাদী হাসান, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মোতাহিরুল হক শাহিন, হাবিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী বৃন্দ।
এসময় বক্তারা বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মেধাবী শিক্ষার্থীদের দেশ ও জাতির সেবায় এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে বিভিন্ন কলেজ, হাইস্কুলের ১০০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন, তালা মডেল মসজিদের ইমাম মাওঃ তাওহিদুর রহমান।

















