প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১২:১৭:৪৩ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
অতীতে তালা-কলারোয়ার উন্নয়নের অভিজ্ঞতা আমার আছে, আগামীতে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাতক্ষীরা-(তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (২৬ জানুয়ারী) বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি আছির উদ্দীনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাতক্ষীরা জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এ্যড. অসিত বরণ বিশ্বাস, অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, সৈয়দ আজম প্রমুখ।
ইউনিয়ন যুবদলের আহবায়ক হাফিজুর রহমান, মৎস্যজিবি দলের সদস্য সচিব সাদি সরদার, ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক গাজী আব্দুস সালাম,
হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি ২ বারের সংসদ সদস্য ছিলাম। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি কপোতাক্ষ নদের উপর ব্রীজ, সকল কাঁচা রাস্তা পাঁকা করেছিলাম। আপনাদের সহযোগীতায় তালার অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। দলনত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে থেকে উন্নয়ন করেছিলাম। আমার নেতৃত্বের প্রতি ইর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিলো। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিবেন। আমি আপনাদেরই একজন, আমার কাছে যেতে কোনো মিডিয়া লাগবে না। যে কোনো কাজে সরাসরি আমার সাথে দেখা করবেন।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে আমাদের দলের নিজস্ব পরিকল্পনা আছে। দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আপনাদের সমর্থনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে অবশ্যই দেশ থেকে সকল বৈষম্য দূর হবে। এলাকার রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির, স্কুল কলেজের উন্নয়ন ও অতীতের অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য ধানের শীষে ভোট চান তিনি।

















