সারাদেশ

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সদস্য লালচাঁদ বিশ্বাস মারা গেছেন! ‎

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৪:০৯:১৮ অনলাইন সংস্করণ

কপোতাক্ষ টাইমস ডেক্সঃ

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সদস্য লালচাঁদ বিশ্বাস বিল ডাকাতিয়া, বিল ভবদহ সহ কৃষক আন্দোলনের নিবেদিত প্রাণ, আমৃত্যু লড়াকু সৈনিক, সাম্রাজ্যবাদ সামান্তবাদ আমলা দালাল পূঁজি উচ্ছেদ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্ৰসরে অকুতোভয় বর্ষিয়ান কৃষক নেতা লালচাদ বিশ্বাস বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎শনিবার (৩ জানুয়ারী) সকাল ৬ টায় আড়ংঘাটা থানার শলুয়া পাহাড়পুর নিজগৃহে ৯১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

‎এই অকুতোভয় সংগঠকের মৃত্যুতে জেলা, উপজেলা, ইউনিয়ন সহ সকল নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান। শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলার সভাপতি গিয়াস উদ্দিন গিয়াস, সহ-সভাপতি বিমল কৃষ্ণ বৈরাগী, ওয়াহাব শেখ,সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস মিঠু, সহ-সাধারণ সম্পাদক সমির বাড়ই, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলার সহ-সভাপতি শেখ ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক নীরব সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক মহিলা সমিতি খুলনা জেলার সাধারণ সম্পাদক ঝর্ণা বসাক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎উপস্থিত নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। ফুলের শুভেচ্ছায় তার দেখানো পথ,আদর্শ আলিঙ্গন করেন।

‎সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ তার কর্মময় জীবন স্মৃতিচারণ করে বলেন তিনি শারীরিকভাবে না থাকলে ও আজ আরো বেশি প্রাসঙ্গিক,জীবিত। তিনি আমৃত্যু শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির জন্য আত্মত্যাগ করেছেন দায়িত্ব পালন করেছেন দৃঢ়তার সাথে। শেষ বয়সে ও তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। শারীরিক অক্ষমতা সহ, সামাজিক পারিবারিক বাঁধা সত্ত্বেও কখনো আদর্শচ্যুত হননি।সব বাধা অতিক্রম করে সাংগঠনিক আদর্শ ঊর্ধ্বে তুলে ধরে উত্তরনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদ এদেশে তার শোষণ-লুন্ঠন বজায় রাখার জন্য এবং শ্রমিক-কৃষক-জনগণ যাতে তাদের দুঃখ-দুর্দশা, সমস্যা-সংকটের মূল কারণ উপলব্ধি করে জেগে উঠে শ্রেণিসংগ্রাম, জাতীয় গণতান্ত্রিক সংগ্ৰাম তথা বিদ্রোহ -বিপ্লবের পথে এগোতে না পারে সে জন্য সাম্রাজ্যবাদী দাসত্বমূলক পরনির্ভরশীল চিন্তা -চেতনা,উগ্ৰজাতীয়তাবাদ; ব্যক্তিচিন্তা-ব্যক্তিস্বার্থ, আমি -আমিত্ব, আত্মপ্রতিষ্ঠা; মাদকাসক্তি, যৌন উচ্ছৃঙ্খলতা, পর্নোগ্রাফি, সন্ত্রাস, নারীবাদ, ভোগসর্বস্বতা, অশ্লীলতা ইত্যাদির সাথে সাথে রাজনৈতিক লক্ষ্যে ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীবাদ,ভাববাদ, কুসংস্কার, অদৃষ্টবাদ ইত্যাদি পশ্চাৎপদ চিন্তা -ভাবনা, ধ্যান -ধারণা লালন করে চলেছে। সাম্রাজ্যবাদ ও তার দালালরা যুব সম্প্রদায়কে অবক্ষয়ের পথে ঠেলে দেওয়ার জন্য সামগ্ৰিক পরিকল্পনা কার্যকর করে চলেছে।যুব সম্প্রদায়ের অংশ হিসাবে ছাত্রসমাজ যাতে বিপ্লবী রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম, প্রগতিশীল জাতীয়তাবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগ্ৰামে অবতীর্ণ হতে না পারে সে জন্য তাদের উপর প্রতিক্রিয়াশীল গণবিরোধী, বৈষম্যমূলক, অবৈজ্ঞানিক শিক্ষানীতি, বৃত্তি ও গবেষণার নামে মেধাপাচার ও আত্মপ্রতিষ্ঠার দিকে ঠেলে দেওয়ার জন্য বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে।তাই বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লব তথা বিশ্ব বিপ্লবের অংশ হিসেবে শ্রমিকশ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে এদেশের সাম্রাজ্যবাদ সামান্তবাদ ও আমলা দালাল পুঁজিবিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সফল করার লক্ষ্যে অগ্ৰসর হতে হবে।তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শপথ পাঠ করান খুলনা জেলার সভাপতি গিয়াস উদ্দিন।

আরও খবর