প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১:৪৯:১৩ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালা উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ ও লিগাল এইড সুবিধা প্রাপ্তি বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর দাশ, দেলোয়ার হোসেন সোনা, মোহাম্মদ হোসেন, আলাউদ্দীন সরদার, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, মতিয়ার রহমান, মশিয়ার রহমান, মশিয়ার রহমান, জাকিয়া সুলতানা ইতি, রেশমা খাতুন ও রেবেকা খাতুন প্রমুখ।
সমাবেশে ৪ শতাধিক সরকারী সুবিধাভোগী নারী অংশগ্রহণ করেন।

















