প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৫:২৩:০০ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালা থানায় কর্মরত এস আই (নিঃ) মোঃ আমিরুজ্জামান মোল্লা ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে জেলার শ্রেষ্ট অফিসারের গৌরব অর্জন করেছেন। নভেম্বর-২০২৫ মাসের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে পুলিশ সুপার পুরস্কার অর্জন করেন।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রফতারী পরোয়ানা তামিল, মাদক, জুয়ার বিরুদ্ধে পদক্ষেপ সহ শান্তি শৃঙ্খলায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে।

















