তালা

তালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন!

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ৪:০৮:৩২ অনলাইন সংস্করণ

কপোতাক্ষ টাইমস ডেক্স :

সাতক্ষীরার তালায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখেতালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।

রোববার (৮ মার্চ) সকাল ৯ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফোডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী।

বক্তব্যে রাখেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন পরিচালক আশরাফুন নাহার, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

দ্রুতই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে, তালার জরাজীর্ণ ডাকবাংলো পরিদর্শন শেষে এমপি ইজ্জত উল্লাহ!

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!

সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারী কলেজ কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গলদার রেনু কিনে বাড়ি ফেরা হলো না নাছিম-মেহেদীর, সড়ক দূর্ঘটনায় নিহত!

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপণ