তালা

তালায় ফেসবুকে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাদের চরিত্র হনন, তীব্র প্রতিক্রিয়া!

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৩৫:১০ অনলাইন সংস্করণ

কপোতাক্ষ টাইমস ডেক্স:

সাতক্ষীরার তালায় সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক ” এ সত্যের সন্ধানে তালাবাসি নামে একটি ফেক আইডি খুলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক ও বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধি, এনজিও কর্মী সহ নানা শ্রেণীপেশার মানুষের চরিত্র হনন করা হচ্ছে। এঘটনায় ফুঁসে উঠেছে সচেতন নাগরিক সমাজ।

‎প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এই আইডি থেকে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি নেতা ও জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গেলসম ফারুক, সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জামায়াত নেতা এ্যাড. মশিয়ার রহমান, এনজিও কর্মী নাহীদ হাসান সহ একাধিক ব্যক্তির নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হচ্ছে। যা অত্যন্ত মান হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ।

‎একটি সূত্রের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে। এই চক্রের সদস্যরা নেতার প্রতি আস্থাশীল। বিএনপি নির্বাচনে পরাজয়ের পিছনে এই নেতাদের ভূমিকা আছে এই ধারণা থেকে এ অপপ্রচার চালানো হচ্ছে বলে তাদের ধারণা।

এ বিষয়ে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এই আইডি কে পরিচালনা করেন তার খোঁজ খবর নিতে শুরু করেছেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

‎এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার ইউনিয়নে প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়নি। প্রতিটি কাজ পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। একশ্রণীর অসাধু সাংবাদিক এদের কে ইন্দন দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সত্য উদঘাটনে প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

আরও খবর