প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ১০:৪০:৫৪ অনলাইন সংস্করণ
কপোতাক্ষ টাইমস ডেক্সঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ হোসনে আরা-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ডাঃ মাহামুদুল হক, কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাসুদ রানা, এস এম মোতাহিরুল হক শাহিন,স্নেহ লতা মন্ডল সহ অন্যান্য শিক্ষক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ”কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়।
শুভেচ্ছা গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ হোসনে আরা কলেজের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

















