কলারোয়া

আওয়ামী লীগ নেতা সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যুবক আটক!

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৬:১৮:৫১ অনলাইন সংস্করণ

কপোতাক্ষ টাইমস ডেক্সঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিবের পক্ষে মনোনয়ন জমা দিতে গিয়ে আ.লীগ কর্মী মাগফুর রহমান গ্রেফরার হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রফতার করে কলারোয়া থানা পুলিশ। বিষয়টি মুহূর্তের মধ্যে সমাজিক যোগাযোগ মাধ্যমে ভায়রাল হয়।

ফেজবুকের ভায়রাল হওয়া পোস্টে জানা যায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিবের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে যান আওয়ামী লীগ কর্মী মাগফুর রহমান। বিষয়টি জানাজানি হলে অন্য দলের প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় কলারোয়া থানা পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এসএম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামীলীগ কর্মীকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার জন্য তাকে সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানান তিনি।