আশাশুনি

সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত!

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৬:০৭:০৫ অনলাইন সংস্করণ

‎কে এম শাহীনুর রহমান :

সিলেটের মৌলভী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেবাশীষ চক্রবর্তী (৩২) ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার জালালপুর গ্রামের মধুসূদন চক্রবর্তীর ছেলে।

‎রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭ টার কিছু পরে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে শ্বশুর বাড়ি বাগেরহাট যাচ্ছিলেন। ইতিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ১৮ বাজারে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। চুকনগরের হাই ওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলিদ হাসান নয়ন তাকে মৃত্যু ঘোষনা করেন। সন্ধ্যায় জালালপুর মহা-শ্বশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।