বিনোদন

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৭:২৩ অনলাইন সংস্করণ

‎কপোতাক্ষ টাইমস ডেক্স :

দেশের বাজারে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হবে। সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

‎নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

‎বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সবশেষ গত ১১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ১২ ডিসেম্বর থেকে।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে বাড়ানো রয়েছে রুপার দামও। সেদিন ভরিতে বাড়ানো হয়েছে ৩২৬ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৭২ টাকায়।

‎এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৭৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

‎চলতি বছর এখন পর্যন্ত ১০ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৭ বার, আর কমেছে মাত্র ৩ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

আরও খবর

তালায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি রেজাউল, সম্পাদক সজীব!

তালার তেঁতুলিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ ও লিগাল এইড সুবিধা প্রাপ্তি বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

অতীতে তালা-কলারোয়ার উন্নয়নের অভিজ্ঞতা আমার আছে, আগামীতে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দিন-হাবিবুল ইসলাম হাবিব!

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অন্যায় কঠোর হাতে দমন করা হবে- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা নিহত

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে ধাওয়া ও হেনস্তা!